নির্বাচনের আগেই মালদহ জেলায় ব্যাপক বোমাবাজি। বোমার আঘাতে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যাক্তির নাম আব্দুল বারেক (৪৫)। ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া থানা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, শনিবার রাত্রিবেলা থেকে ওই গ্রামে ব্যাপক বোমাবাজি শুরু হয়। আতঙ্কে কেউ ঘর থেকে বের হতে পারছিলো না। রবিবার ভোর রাতে স্থানীয় রাস্তার পাশে আব্দুল বারেকের মৃতদেহ দেখতে পান গ্রামবাসীরা। ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
এবিষয়ে স্থানীয় বাসিন্দা মহম্মদ জালালউদ্দীন জানান, বাড়ি থেকে বের হয়। তারপর বাড়িতে খবর দেওয়া হয় সে রাস্তায় পরে রয়েছে। পরে মালদা মেডিক্যালে নিয়ে গেলে মৃত্যু হয় তার। তাদের অনুমান বোমাবাজিতে তার মৃত্যু হয়েছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/R2qqxaEMC58